অনেক সময় বুঝতে পারা যায় না কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত। নিচের তালিকা একটি সাধারণ ধারণা দেবে।
- জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সাধারণ অসুস্থতা — মেডিসিন বিশেষজ্ঞ
- বুকে ব্যথা, বুক ধড়ফড় — হৃদরোগ বিশেষজ্ঞ
- শিশুর অসুখ — শিশু বিশেষজ্ঞ
- গর্ভাবস্থা ও নারীস্বাস্থ্য — গাইনী বিশেষজ্ঞ
- চামড়া, চুল ও এলার্জি — চর্ম বিশেষজ্ঞ
- হাড়, জোড়া ও কোমর ব্যথা — অর্থোপেডিক বিশেষজ্ঞ
নিশ্চিত না হলে প্রথমে একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখান — প্রয়োজনে তিনি সঠিক বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।
জরুরি অবস্থায় (তীব্র বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হওয়া) দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান বা ৯৯৯-এ কল করুন।
এই লেখা শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য; এটি ডাক্তারের পরামর্শের বিকল্প নয়।